Header Premium (728×90)

ভিসার মেয়াদ শেষ: অবৈধ ৩ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে পুলিশ

বাংলাদেশে বৈধভাবে বসবাসকারী ১৮ হাজার ৪৫৩ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৩ হাজার ১১২ জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। বিভিন্ন অজুহাতে তারা নিজ দেশে ফিরে যাচ্ছেন না এবং বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন। এসব অবৈধ ভারতীয় নাগরিককে দ্রুত দেশত্যাগ করার অথবা তাদের ভিসা নবায়ন করার নির্দেশ দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। অন্যথায় তাদের ভারতে ফিরে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

অবৈধভাবে অবস্থান করা এসব ভারতীয় নাগরিকদের একটি বড় অংশ তৈরি পোশাক কারখানা, টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি খাত, বহুজাতিক কোম্পানি, বায়িং হাউস, বিভিন্ন এনজিও এবং লজিস্টিকস খাতে কর্মরত আছেন। এছাড়া দেশের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, টেলিকম ও আইটি সেক্টর, বিভিন্ন খাতের প্রকৌশলী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবেও তারা কাজ করছেন। বেসরকারি বিভিন্ন গবেষণা ও থিংক ট্যাংক সংস্থার মতে, ট্যুরিস্ট বা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে এসে পরবর্তী সময়ে ওভার-স্টে (মেয়াদ শেষ হওয়ার পরও থাকা) করার কারণে অবৈধ ভারতীয়দের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এসব অবৈধ কর্মীদের কোনো টিন (TIN) সার্টিফিকেট নেই। অবৈধভাবে কাজ করে তারা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৪৯ হাজার কোটি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাঠাচ্ছেন বলে জানা গেছে, যার ফলে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন স্থানীয় নাগরিকরা কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বৈধ উপায়ে না থাকলে তাদের দ্রুত নিজ দেশে ফেরত যেতে হবে এবং এ ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত এক ভারতীয় টেক্সটাইল প্রকৌশলীর উদাহরণ দিয়ে এসবির এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তির ভিসার মেয়াদ অনেক আগে শেষ হলেও তিনি তা নবায়ন করেননি। পুলিশ ডেটা চেক করে তাকে দ্রুত আইনি প্রক্রিয়ায় ভিসা নবায়ন করতে অথবা দেশ ছাড়তে বলেছে এবং বিষয়টি সংশ্লিষ্ট গার্মেন্টস মালিককেও অবহিত করা হয়েছে। ভারত ছাড়াও অন্যান্য দেশের অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় এসবির টিম সক্রিয়ভাবে কাজ করছে।

বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের ৩৩ ধরনের ভিসা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ১৫ দিন দৈনিক ১ হাজার টাকা, পরবর্তী ৯০ দিন পর্যন্ত দৈনিক ২ হাজার টাকা এবং ৯০ দিনের বেশি হলে প্রতিদিন ৩ হাজার টাকা হারে জরিমানা দিয়ে দেশত্যাগের আইনি বিধান রয়েছে। গত ১৫ বছরে বিভিন্ন ধরনের ব্যবসা, বিনিয়োগ ও পর্যটন ভিসা নিয়ে ভারতীয়রা বাংলাদেশে আসতে থাকেন। অনেকের তথ্য ইমিগ্রেশন সিস্টেমে হালনাগাদ না থাকায় বর্তমানে ডেটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। বর্তমানে দেশে মোট ৮৩ হাজার ৬৮২ জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন।

অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৬৪’ অনুযায়ী আদালতে মামলা করার বিধান থাকলেও দুর্বল আইনি কাঠামোর সুযোগ নিচ্ছেন অনেকে। এছাড়া বিদ্যুৎকেন্দ্র, আইটি ও টেলিকম খাতের কিছু চলমান উন্নয়ন প্রকল্পে কর্মরত ভারতীয়দের হঠাৎ ফেরত পাঠালে প্রকল্পের কাজ বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকায় প্রশাসন কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরে বেসরকারি খাতে বিনিয়োগকারী কিছু ভারতীয় নাগরিককে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা দেশ ছাড়ছেন না। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমডোর (অব.) ইশফাক এলাহি চৌধুরী জানান, অবৈধ নাগরিক চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশাসনকে শক্ত উদ্যোগ নিতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রশাসনিক দৃঢ়তার অভাব, দক্ষ স্থানীয় জনবলের ঘাটতি এবং কিছু অর্থনৈতিক লেনদেনের কারণে দেশে অবৈধ বিদেশির সংখ্যা বাড়ছে, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দেওয়ায় শুরু হয়েছে…

35 seconds ago

অক্টোবরের মধ্যেই জিয়াউলের গুম মামলার বিচারিক কার্যক্রম শেষের আশা

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার বিচারিক কার্যক্রম আগামী অক্টোবরের মধ্যে সমাপ্ত হতে…

9 minutes ago

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চিরিরবন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা

দিনাজপুরের চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির…

10 minutes ago

যুদ্ধ এখনো শেষ হয়নি, বিজয় সুসংহত করতে হবে: ইরানি সেনাপ্রধান

ইরানের সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। তিনি জোর দিয়ে বলেছেন…

16 minutes ago

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি অসম্ভব: মিয়া গোলাম পরওয়ার

চট্টগ্রামে চকবাজার থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার…

23 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ন্যায়বিচার পাবেন বললেন রাশেদ খাঁন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ…

40 minutes ago

This website uses cookies.