
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সন্তানদের সুশৃঙ্খল পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে, স্কুল-কলেজ পরিচালনা করতে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরিহার্য। তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে।
বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। বিভ্রান্তি ছড়ালে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, কারণ বিভ্রান্তিকারীরা জনগণের পাশে থাকে না। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশের মানুষ কি উন্নয়ন ও অগ্রগতির পথে হাঁটবে, নাকি ঝগড়া-বিবাদ ও বিভ্রান্তিতে লিপ্ত থাকবে? এই সিদ্ধান্তের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটিকয়েক ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয়েছিল। সেই অপরিকল্পিত ব্যবস্থা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থে নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ের প্রয়োজন। বর্তমান সরকার এরই মধ্যে সেই কাজে হাত দিয়েছে। আগামী ১০ বছরের জন্য জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে স্কুল, কলেজ, হাসপাতাল, কারখানা এবং প্রতিটি বাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২