
চব্বিশের ৫ আগস্টে সংঘটিত অভাবনীয় গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও শেখ হাসিনার দেশত্যাগের আগের মুহূর্তগুলো নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, ৫ আগস্ট শেখ হাসিনার আকস্মিক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিন, অর্থাৎ ৪ আগস্ট রবিবার রাতে সেনাবাহিনী প্রধান তার জেনারেলদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক জনগণের ওপর গুলি চালাবে না। রয়টার্সের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন দুজন সেনা কর্মকর্তা, যারা ওই বৈঠকের আলোচনার বিষয়ে অবগত ছিলেন। এছাড়া বিষয়টি সম্পর্কে ব্রিফ করা একজন ভারতীয় কর্মকর্তাও একই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পরদিন সোমবার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন যে, দেশজুড়ে যে কারফিউ তিনি জারি করেছেন, তা বাস্তবায়নে তার সেনারা অপারগ।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার ওই অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনাকে দেওয়া বার্তার বিষয়টি আগে কখনো জানাজানি হয়নি। এই অনলাইন বৈঠক এবং হাসিনাকে দেওয়া বার্তা মূলত এটাই প্রমাণ করে যে, তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়ে ফেলেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২