হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন সোহাগ মিয়া (৩০) নামের এক যুবক। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সোহাগ ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোহাগ মিয়ার সঙ্গে তার চাচা খলিল মিয়ার জমি নিয়ে মামলা-মোকদ্দমা চলছিল। শুক্রবার রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন সোহাগের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে—স্থানীয় সরকারমন্ত্রীর এমন মন্তব্যের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশিষ্টজনদের…
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের…
রাজধানীর বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ইমরান হায়দার ও তার স্ত্রী নাঈমা ইমরান ধোঁয়ায়…
গুলশানের একটি রেস্তোরাঁ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড…
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ আগস্ট সাধারণ ছুটি রয়েছে। সঠিক পরিকল্পনা করলে এই ছুটির…
যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে…
This website uses cookies.