যুক্তরাষ্ট্রের সিনেট নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্লাঞ্চকে অনুমোদন দিয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ৫০-৪৯ ভোটে তার এই মনোনয়ন পাস হয়েছে।
ব্লাঞ্চের নিরপেক্ষতা নিয়ে উভয় দলের মধ্যে দীর্ঘ উদ্বেগের কারণে তার মনোনয়ন চূড়ান্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমনকি রিপাবলিকান দলের সদস্যদের সমর্থন পেতেও তাকে বেশ বেগ পেতে হয়। রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিজে মুরকাউস্কি তার বিপক্ষে ভোট দেন।
গত এপ্রিল মাস থেকে ব্লাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিচার বিভাগের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেছেন। জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র প্রকাশ, ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল গঠন এবং ট্রাম্প ও তার পরিবারের কর-অব্যাহতি চুক্তিতে ব্লাঞ্চের ভূমিকা নিয়ে রিপাবলিকান সিনেটরদের মধ্যে উদ্বেগ ছিল।
ক্যাপিটল হিলে গত কয়েক সপ্তাহের ধারাবাহিক বৈঠকের পর ব্লাঞ্চ এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠেন। তিনি লিখিতভাবে কর-অব্যাহতি চুক্তি সীমিত করা এবং বিতর্কিত পেমেন্ট বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই কর-অব্যাহতি চুক্তিটি আইআরএসকে ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসার ট্যাক্স রিটার্ন অডিট করা থেকে বিরত রেখেছিল, যা আইআরএস-এর বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলার অংশ ছিল। তবে ব্লাঞ্চের এই প্রতিশ্রুতি আইনত বাধ্যতামূলক কি না এবং ভবিষ্যতে ট্রাম্প অন্য কোনো পন্থায় একই কর্মসূচি পুনরুজ্জীবিত করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিল ক্যাসিডি ও লিজে মুরকাউস্কির মতো সিনেটরদের জন্য এটি ছিল বড় উদ্বেগের বিষয়।
সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান সিনেটর চাক গ্রাসলি শুক্রবার ব্লাঞ্চকে একজন কঠোর ও ন্যায়পরায়ণ প্রসিকিউটর হিসেবে অভিহিত করে বলেন, তিনি আইনের শাসনের প্রতি নিবেদিতপ্রাণ। অনেক রিপাবলিকান মনে করেন, নিউইয়র্কের এই সাবেক প্রসিকিউটর ট্রাম্পের মনোনীতদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং তিনি স্থায়ী পদে থেকে হোয়াইট হাউসের চাপ প্রতিহত করতে সক্ষম হবেন।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.