চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে তাকে ইট-পাটকেল নিক্ষেপ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চার স্থানীয় যুবকের নাম উল্লেখ করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে।
নিহত প্রবাসীর নাম শাহজাহান পাটোয়ারী (৪৫)। তিনি মান্দারী গ্রামের মৃত মকবুল হোসেন পাটোয়ারীর ছেলে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বজন মো. স্বপন পাটোয়ারী বাদী হয়ে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযানের কথা বলে শাহজাহান পাটোয়ারীর বাড়ির সামনে জড়ো হন। এ সময় প্রবাসী শাহজাহান তাদের সেখানে আসার কারণ জানতে চাইলে যুবকেরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা শাহজাহানকে লক্ষ্য করে উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলায় অভিযুক্ত চারজন হলেন— লোধেরগাঁও গ্রামের মৃত আলফু গাজীর ছেলে মো. শাকিল গাজী (২৭), একই গ্রামের মৃত শফিক গাজীর ছেলে মো. সাজিদ গাজী (২৩), মান্দারী গ্রামের আব্দুর রাজ্জাক মিজির ছেলে আল আমিন মিজি (২১) ও তার ভাই মো. আরাফাত মিজি (১৯)। এজাহারে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এলাকায় প্রবেশ, হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সময় কার কী ভূমিকা ছিল তা উদঘাটন করা হবে। এছাড়া বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল থেকে একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.