
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা খুন, গুম ও গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে তাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। আমিও চাই তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যান এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ এবং আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগ রয়েছে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে তাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।
শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকেই বলছেন তিনি ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল রেকর্ড করা অডিও, যা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সৃষ্ট হওয়ারও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।
যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে বেশি কথা বলছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী প্রশ্ন রাখেন, এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? তিনি কি নিজের অপরাধ একবারও স্বীকার করেছেন? তিনি সবাইকে নিজেদের বিবেককে প্রশ্ন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২