ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে একটি প্রতারকচক্র। এমন অভিযোগ পাওয়ার পর সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জরুরি পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৬ আগস্ট) হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা দাবি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত অফিশিয়াল কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়ে থাকে।
প্রতারণা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের প্রতি তিনটি বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন। প্রথমত, এ ধরনের কোনো কল, মেসেজ বা প্রস্তাব পেলে কাউকে কোনো অর্থ প্রদান করবেন না। দ্বিতীয়ত, নিজের ব্যক্তিগত বা আর্থিক সংক্রান্ত কোনো গোপন তথ্য শেয়ার করবেন না। তৃতীয়ত, যদি কেউ প্রতারণার শিকার হন বা এমন কোনো কল-মেসেজ পান, তবে ফোন নম্বর ও স্ক্রিনশটসহ যাবতীয় তথ্য সরাসরি [email protected] ই-মেইলে পাঠিয়ে হাইকমিশনকে জানাতে বলা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এ সংক্রান্ত তথ্য শেয়ার করে অন্যদেরও নিরাপদ রাখতে সাহায্য করার অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
১. এ ধরনের কোনো কল, মেসেজ বা প্রস্তাব পেলে কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।
২. নিজের ব্যক্তিগত বা আর্থিক সংক্রান্ত কোনো গোপন তথ্য শেয়ার করবেন না।
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
This website uses cookies.