
বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এই নতুন দাম ঘোষণা করা হয় এবং আজ সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে। এর আগে সবশেষ গত ৩১ জুলাই সোনার দাম সমন্বয় করেছিল বাজুস।
বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে ভ্যাটসহ এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২ ক্যারেট হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৭০ টাকা।
অন্যান্য মানের স্বর্ণের ক্ষেত্রে প্রতি গ্রাম ২১ ক্যারেটের দাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করেছে বাজুস। নতুন নির্ধারিত দর অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক করা রুপার দাম ৪২০ টাকা, ২১ ক্যারেট ৪০০ টাকা, ১৮ ক্যারেট ৩ ৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৬০ টাকা করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৯ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২