জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহিদ ও যুদ্ধাহত হয়েছেন, জুলাই বিপ্লবের এই বিজয় দিবসে আমি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে “বর্ষা বিপ্লবের গান” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি। সরকারদলীয় চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, আমরা বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বর্ষা বিপ্লবকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।
সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।
বিরোধী দলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আহ্বায়ক ও সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বক্তারা অংশগ্রহণ করেন। বক্তারা প্রত্যেকেই সকল মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দশমিনার আরিফ…
This website uses cookies.