হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে বর্তমানে আলোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন ধরে আশাবাদ ব্যক্ত করছেন যে, গুরুত্বপূর্ণ এই জলপথটি শিগগিরই খুলে দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক-দুই দিনের মধ্যেই ইরানের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সম্পন্ন হতে পারে।
তবে ট্রাম্প প্রশাসনের এই আশাবাদের বিপরীতে ভিন্ন বার্তা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বুধবার (৫ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ওমান ও ইরানের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হলেও তার অর্থ এই নয় যে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে। অজ্ঞাত সূত্রের বরাতে আইআরআইবি জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা অব্যাহত রাখে, তবে ইরান ও ওমানের মধ্যে চুক্তি হওয়া সত্ত্বেও প্রণালিটি বন্ধ থাকবে।
এর আগে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছিলেন, দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে ইরানে কঠোর সামরিক হামলা চালানো হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের জাতীয় নিরাপত্তা ও ফরেন পলিসি কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় স্পষ্ট করেছেন যে, কোনো পরিস্থিতিতেই হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। বুধবার মেহের নিউজ এজেন্সিকে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চাপ ও হুমকির মাধ্যমে যে দক্ষিণ করিডোর চাপিয়ে দিতে চাইছে, ইরান তা কোনোভাবেই মেনে নেবে না।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
This website uses cookies.