Header Premium (728×90)

আল-জাজিরাকে নিষিদ্ধের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছে বলে বিভিন্ন মহলে খবর ছড়িয়েছে। অভিযোগ রয়েছে যে, আজাদ কাশ্মিরে চলমান নির্বাচনী সহিংসতা এবং সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে আল-জাজিরা যে ধরনের সংবাদ প্রচার করছিল, তাকে ‘হলুদ সাংবাদিকতা’ হিসেবে আখ্যায়িত করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইসলামাবাদ থেকে এখনও পর্যন্ত আল-জাজিরা নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে পাকিস্তানজুড়ে সাধারণ ব্যবহারকারীরা জানিয়েছেন যে, তারা আল-জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অধিকারকর্মী, বিরোধী দলীয় নেতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তীব্র সমালোচনা করছেন। তাদের দাবি, মুজাফফরাবাদ থেকে আল-জাজিরা যে সংবাদ প্রচার করেছিল, তার প্রতিক্রিয়াই এই নিষেধাজ্ঞা। ওই প্রতিবেদনগুলোতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ইউরোপের রঙিন স্বপ্ন, দালালের ফাঁদে নিঃস্ব বাংলাদেশিরা

ইউরোপে ভালো জীবন ও উন্নত কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দালালরা তরুণ-তরুণীদের সর্বস্বান্ত করছে। স্বপ্নের দেশ ইউরোপে…

12 minutes ago

২৮০ টাকার সাইকেলে ৬০ বছর ধরে পথ চলছেন বীর মুক্তিযোদ্ধা সামাদ

রাজশাহীর বাগমারার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আবদুস সামাদ প্রামাণিক ১৯৬৬ সালে কেনা একটি রেলি…

16 minutes ago

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাড়াতে ইরানের নতুন রণকৌশল

কূটনৈতিক একঘরে দশা, অর্থনৈতিক অবরোধ আর সামরিক আক্রমণের ধাক্কা সামলে অবশেষে ইরান তার সবচেয়ে বড়…

25 minutes ago

মৌসুমি ফ্লু যেভাবে বড় বিপদ হয়ে দেখা দিতে পারে

মৌসুমি ফ্লু সাধারণ মনে হলেও এটি অনেকের জন্য প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। সঠিক সময়ে…

27 minutes ago

চুয়াডাঙ্গায় চপ ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চয়ন নামের এক চপ-পেঁয়াজু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…

27 minutes ago

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’

‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিয়ে এসেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে…

33 minutes ago

This website uses cookies.