
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বন্দুকধারীর গুলিতে তিনজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। হামলার পরপরই ওই বন্দুকধারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই বলে জানানো হয়েছে।
টুইন ফলস শহরের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী জশ পামার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকার ‘ইন-এন-আউট বার্গার’ রেস্তোরাঁর কাছে এই গুলির ঘটনাটি ঘটে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ হামলাকারীকে নিষ্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করে।
টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে। পুলিশ বর্তমানে নিহত বন্দুকধারীর পরিচয় শনাক্তের কাজ করছে এবং হত্যাকাণ্ডের মূল কারণ ও উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। ঘটনার পরপরই সুরক্ষার স্বার্থে আশপাশের সড়ক ও কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত টুইন ফলস শহরটি প্রায় ৪৭ হাজার মানুষের আবাসস্থল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২