Header Premium (728×90)

বিরামপুরে ১২ নারীকে সেলাই মেশিন ও শতাধিক শিক্ষার্থীকে অনুদান প্রদান

দিনাজপুরের বিরামপুরে ২০২৫–২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন এবং অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা শিল্পী খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতেই এ ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় এডিপির বিশেষ বরাদ্দ থেকে ১২ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৮৫ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি ১০৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা অনুদান দেওয়া হয় এবং উপজেলার ১০টি স্বেচ্ছাসেবী সংস্থাকে বার্ষিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

3 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

7 minutes ago

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…

30 minutes ago

মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…

37 minutes ago

আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক

আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…

44 minutes ago

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

1 hour ago

This website uses cookies.