

তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ এবং আগামীর ব্যবসায়িক উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তাদের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসর সম্পন্ন করেছে। ‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ৬টি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ‘সোপ-আর-স্টারস’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ী দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনের মির রামিসা রাইয়ান রোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিব।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউটির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল ‘লকড আউট’ প্রথম রানারআপ এবং আইবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বিইউপি শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম ‘ব্রেকিং গুড’ দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। গত ৩০ জুলাই অনুষ্ঠিত এই চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান বিচারকদের সামনে উপস্থাপন করেন।
চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেছেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, সিবিডি হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। এবারই প্রথম বিজমায়েস্ট্রোজ ও ইউএফএলপিকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি করা হয়েছে।
ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির জানান, চেনা গণ্ডি ভেঙে সাহসী ভাবনা বাস্তবায়নকারী তরুণদের এগিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাছাই প্রক্রিয়া, নিবিড় বুটক্যাম্প ও ওয়েবিনার শেষে সফলভাবে উত্তীর্ণ প্রতিযোগীরা ইউনিলিভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ক্যারিয়ার গড়া, এন্ট্রি-লেভেল পদ এবং ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২