পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই শহীদদের স্মরণে একটি দোয়া মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইনকিলাব মঞ্চের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জুলাই) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এই দোয়া মাহফিলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংগঠনটির দাবি, আব্দুল্লাহ আল জাবের ক্যাম্পাসে প্রবেশ না করলে কর্মসূচি আয়োজনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সময় ও স্থান চূড়ান্ত হওয়ার পর লিখিত অনুমতিপত্র নিতে গেলে প্রশাসন তা আর দেয়নি।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি আরও জানান, জুলাইয়ে আহত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা প্রোগ্রাম করতেই পারেন, কিন্তু বাইরের কোনো অতিথিকে নিয়ে অনুষ্ঠান করার ব্যাপারে প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রশাসনের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুমতি নেওয়া প্রয়োজন।
ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, তারা কর্মসূচি আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও অনুসরণ করেছেন। শেষ পর্যন্ত অনুমতিপত্র না পাওয়ায় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কর্মসূচি আয়োজনের ঘোষণা দেন। এ সময় নেতাকর্মীরা ‘প্রোগ্রাম হবেই’ ও ‘জান দেবো, জুলাই দেবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরবর্তীতে প্রশাসনিক বাধার অভিযোগ উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আয়োজকদের ভাষ্যমতে, জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলের মতো কর্মসূচিতে বাধা দেওয়া মানে শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শন করা। তাদের দাবি, প্রশাসনিক নির্দেশ দিয়ে ইতিহাস, স্মৃতি ও আত্মত্যাগকে থামিয়ে রাখা যায় না এবং জুলাইয়ের আত্মত্যাগ ইতিহাসের অংশ হওয়ায় বাধা দিয়ে তা মুছে ফেলা সম্ভব নয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাই…
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী…
জর্ডানে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি…
পটুয়াখালীতে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো.…
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের কথা…
নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও…
This website uses cookies.