

রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ ভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রেখে একটি দ্বিপক্ষীয় বিল সামনে এগিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। রিপাবলিকান ও ডেমোক্রেট দলের যৌথ উদ্যোগে আনা এই বিলটি সিনেটে ৮৬-১২ ব্যবধানে প্রাথমিক ভোটে জয়ী হয়েছে। এর ফলে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর এই শুল্ক আরোপের পথ তৈরি হতে পারে।
প্রয়াত সিনেটর লিন্ডসে গ্র্যাহামের তৈরি এই বিলটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সরকারি কর্মকর্তা, অলিগার্ক ও ব্যাংকগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও এতে উল্লেখ রয়েছে। মূল প্রস্তাবের অংশ হিসেবে প্রেসিডেন্টকে চীন ও ভারতের মতো বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ ভাগ পর্যন্ত আমদানি শুল্ক বসানোর ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে যেসব দেশ নিজেদের মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ ভাগের কম অংশ রাশিয়া থেকে নেয় এবং এই নির্ভরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করছে, সেগুলোকে এই শুল্কের আওতামুক্ত রাখা হতে পারে।
বিলটির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অতিরিক্ত শুল্ক আরোপের অধিকার দেওয়ার পাশাপাশি ইরানের ওপর নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। ট্রাম্পের অনুরোধে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টিও এতে যুক্ত করা হয়েছে।
সিনেটে বিলটি পাসের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাপিটল হিলে সিনেটরদের সাথে বৈঠক করেন। বিলের সমর্থকরা জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি বিক্রির অর্থ আটকে দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের তহবিল বন্ধ করাই এই আইনের মূল লক্ষ্য। তবে কয়েকজন ডেমোক্রেট সদস্য ট্রাম্পকে অতিরিক্ত শুল্ক নির্ধারণের ক্ষমতা দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে, যেখানে সেপ্টেম্বরের দিকে এর ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২