হবিগঞ্জ পৌর এলাকায় রাজনৈতিক দলগুলোর পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দিয়েছিল। একই সময়ে এবং একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের পক্ষ থেকে পালটা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচিগুলোকে ঘিরে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে, পালটাপালটি কর্মসূচির কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিনষ্ট হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং এবং কোনো যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ তৈরি বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বুধবার সকাল থেকেই এই আদেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
This website uses cookies.