
ইসলাম ধর্মে ঈমান ও নেক আমলের গুরুত্ব অপরিসীম। নেক আমল কেবল পরকালীন মুক্তির পথই প্রশস্ত করে না, বরং দুনিয়ার জীবনেও মহান আল্লাহতায়ালা এর বিনিময়ে বান্দাকে অগণিত পুরস্কার ও কল্যাণ দান করেন। পবিত্র কোরআন ও হাদিসে এই বিষয়টি বারবার গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।
নেক আমলকারীদের জন্য দুনিয়াতে সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবন উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ। মহান আল্লাহ বলেন, 'মোমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে, তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব' (সুরা নাহল: ৯৭)।
নেক আমল জীবনে অফুরান শান্তির সৌরভ বয়ে আনে এবং বরকতের দরজা খুলে দেয়। পবিত্র কোরআনে অতীতের বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করে এরশাদ হয়েছে, 'তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম এবং তারা ঈমান এনেছিল, ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম' (সুরা সাফফাত: ১৪৭-১৪৮)।
দ্বীন প্রতিষ্ঠায় কাজ করা, সত্য ও ন্যায়ের পথে চলা এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় অর্জিত হয়। আল্লাহ বলেন, 'হে মোমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন' (সুরা মুহাম্মাদ: ৭)।
নেক আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়, যার ফলে পৃথিবীতে তার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পায়। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, 'যারা বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে আল্লাহতায়ালা অবশ্যই তাদের জন্য (মানুষের অন্তরে) ভালোবাসা তৈরি করে দেন' (সুরা মরিয়ম: ৯৬)।
সবশেষে, নেক আমলের অন্যতম পার্থিব পুরস্কার হলো রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। আল্লাহতায়ালা প্রতিশ্রুতি দিয়েছেন যে, 'তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন' (সুরা নুর: ৪৫৫)।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২