Header Premium (728×90)

ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার রুল জারি হাইকোর্টের

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রিট আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই। ফলে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত জ্ঞান ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন, যা স্থানীয় সরকারের কার্যকারিতা ও সুশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

রিটকারী আরও জানান, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি অর্থ ব্যবস্থাপনা, বিভিন্ন আইন ও বিধিমালা অনুসরণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের জন্য ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন।

বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে বয়স, ভোটার হওয়া এবং অন্যান্য যোগ্যতা ও অযোগ্যতার বিধান থাকলেও শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। এ কারণে রিটকারী আদালতের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, এর আগে স্থানীয় সরকার সংস্কার কমিশনও ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের সুপারিশ করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

নতুন প্রকল্পে পুরোনো কর্মীরা ৭ মাস বেতনহীন, নিয়োগ পেয়েছেন লাখ টাকার পরামর্শক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিয়োজিত শতাধিক কর্মী দীর্ঘ সাত…

6 minutes ago

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার…

10 minutes ago

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার, মামলা ৪৫

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৩৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।…

25 minutes ago

দেড় মাসেই ভাঙল পদ্মার স্থায়ী বাঁধ, লৌহজংয়ে চরম উৎকণ্ঠায় বাসিন্দারা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙন রোধে নির্মিত স্থায়ী বাঁধের একটি অংশ উদ্বোধনের মাত্র দেড় মাসের মাথায়…

34 minutes ago

ঢামেক সাজছে নতুন রূপে, ১ হাজার ১৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়

জীর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো ভেঙে ঢাকা মেডিকেল কলেজকে (ঢামেক) আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাসে…

37 minutes ago

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: জ্বালানি সংকট এড়াতে ১৬ লাখ টন ডিজেল কিনছে সরকার

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের…

39 minutes ago

This website uses cookies.