ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউএসএস আব্রাহাম লিংকনে ৭ সেনার মৃত্যুর দাবি ভুয়া: সেন্টকম তারেক রহমানের ভারত সফর: চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঢাকার বিশেষ প্রত্যাশা ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করার চেষ্টা চলছে: আফরোজা খানম চুয়াডাঙ্গায় অন্যের মোড়কে সার বাজারজাত, জামান অ্যাগ্রোকে জরিমানা জবিতে সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস পরিবেশনের অভিযোগ সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

২০২৭ সালের হজের জন্য দুটি সরকারি প্যাকেজ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে ২০২৭ সালের হজের জন্য দুটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা পাবেন। এছাড়া মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবাসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে এই প্যাকেজের হজযাত্রীদের ৩৫ থেকে ৪০ দিন অবস্থান করতে হবে। তবে অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, অপেক্ষাকৃত সাশ্রয়ী ‘হজ প্যাকেজ-২’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান নির্ধারিত থাকবে এবং মিনা-আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবাসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজে হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা নিশ্চিত করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের হজের জন্য দুটি সরকারি প্যাকেজ ঘোষণা

আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬