ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহিদ ডা. কবিরুলের মেয়ের এসএসসি সাফল্যে পাশে দাঁড়ালেন ডা. রফিকূল পরিবর্তনহীন পুলিশ: এখনো ঘুস ও বদলি বাণিজ্যের পুরোনো বৃত্তেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর ঘুষ না পেয়ে ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়: নুরুন্নিসা সিদ্দিকা ঘুমের ওষুধ খাইয়ে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, ঘাতক বাবা গ্রেপ্তার রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিএনপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনার অনুমোদন পেল সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে কোকোর মৃত্যু: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

বিশ্বকাপের পদক মঞ্চে ট্রাম্পকে এড়িয়ে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর করমর্দন না করার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, এবারের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে। ম্যাচ শেষে রানার্সআপ দলের খেলোয়াড়েরা মঞ্চে উঠে রৌপ্যপদক গ্রহণ করেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছাড়াও পদক বিতরণে উপস্থিত ছিলেন যৌথ আয়োজক তিন দেশের নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোমেরো প্রথমে ফিফা সভাপতির কাছ থেকে পদক বুঝে নিয়ে সারিতে দাঁড়ানো নেতাদের দিকে এগিয়ে যান। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পের দিকে না তাকিয়েই তিনি সামনে এগিয়ে যান। এতে অনেকে মনে করছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পের সঙ্গে করমর্দন এড়িয়ে গেছেন।

তালিকায় থাকা মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সঙ্গেও রোমেরো করমর্দন করবেন না বলে মনে হয়েছিল, তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পর তিনি ফিরে এসে শেইনবাউমের সঙ্গে করমর্দন করেন। এদিকে, ট্রাম্পকে রোমেরোর এড়িয়ে যাওয়ার বিষয়টি ট্রাম্প নিজে লক্ষ্য করেছেন বলে মনে হয়নি, কারণ সে সময় তিনি পরবর্তী খেলোয়াড়কে পদক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ রোমেরোর সমালোচনা করে তাকে বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ মনে করছেন ট্রাম্প বিষয়টি খেয়ালই করেননি অথবা রোমেরো ইচ্ছাকৃতভাবে অসম্মান করেননি। সানের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, স্পেনের খেলোয়াড়দের স্বর্ণপদক এবং ট্রফি প্রদানের সময় ট্রাম্প পাশেই দাঁড়িয়ে ছিলেন, যা কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। পরে ফিফা সভাপতি ইনফান্তিনো তাকে সরে যেতে ইশারা করেন। এর আগে মাঠের খেলায় আর্জেন্টিনা ৯০ মিনিটে কোনো শট নিতে পারেনি এবং অতিরিক্ত সময়ে গোল হজম করে। এছাড়া এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই জয়ের ফলে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল এবং ২০৩০ সালের বিশ্বকাপে তারা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের পদক মঞ্চে ট্রাম্পকে এড়িয়ে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো?

আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬