আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে শ্রম খাতের সামগ্রিক উন্নয়ন ও সংস্কারের বিষয়ে দুই পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও দৃঢ় হয়েছে। এই প্রেক্ষাপটে আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করে জানান, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তিনি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার ওপর জোর দেন।
আইএলও মহাপরিচালক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি এটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। শ্রম খাতে সরকারের চলমান সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতার প্রশংসা করেন তিনি।
বৈঠকে তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। এছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ অভিবাসন ব্যবস্থা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং জেনেভা সদরদপ্তরের মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে উপস্থিত ছিলেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…
দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
This website uses cookies.