দেলোয়ার হোসেন
ফেনী পরশুরাম প্রতিনিধি:
মানব সেবার অঙ্গীকারে এগিয়ে চলা পরশুরামের রাঙ্গামাটিয়ার প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া,আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ এবং নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
১৩ জুন শনিবার সকালে রাঙ্গামাটিয়া পাক পাঞ্জাতন জামে মসজিদ ঈদগাহ মাঠে সংগঠনের সাবেক সভাপতি ফখরুল চৌধুরী আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, পরশুরাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব এমএ হাসান।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ সেশনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পরিচালক আব্দুল মমিন, সভাপতি মাহমুদুল হাসান নাদিম, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সুমন (পুলিশ), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হাদয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইয়েদিল মুনতাহার তিহান,উপ-সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ,অর্থ সম্পাদক ইউসুফ সাঈদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফোরকান, সহ-দপ্তর সম্পাদক, মোঃ জনি বাদশা, প্রচার সম্পাদক মোহান্মদ রাকিব সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহিন জিয়া,সহ-সমাজ কল্যাণ সম্পাদক সাকিব চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রহিম,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহফুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিফাত, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শান্ত, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিল্লাদ (সেনাবাহিনী), সহ-আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন (ফায়ার সার্ভিস) প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক রাসেল মজুমদার, ক্রীড়া সম্পাদক আসিফ হাসান সাব্বির ও সহ-ক্রীড়া সম্পাদক রুবেল মজুমদার।
অনুষ্ঠানে এলাকার মেধাবী ও অসহায় ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২