পুলক সরকার
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দুইদিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
০২'ফেব্রুয়ারী রবিবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর মাধ্যমিক বিদ্যালয়ে এই চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
'মানব সেবায় আমরা' সংগঠনের সভাপতি টিপু সুলতান খাঁনের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
'মানব সেবায় আমরা' সংগঠনের সাধারণ সম্পাদক অব্দুল বারী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শামীম রেজা, জাঙ্গুলী কৃষি সমবায় সমিতির সভাপতি ও সমাজ সেবক মো: ইলিয়াস খান, সুচন্দন সরকার, শফিউদ্দিন মোল্লা, ফরহাদ হুসাইন, শিশির আহমেদ, ডা. তরুণ হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২