ধনবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন
শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি
আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মহান বিজয় দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা। আবহমানকাল ধরে মানুষের বিনোদনের খোরাক যুগিয়েছে এই লাঠিখেলা। কিন্তু কালের বির্বতনে মানুষ ভুলতে বসেছে এই লাঠিখেলা।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় ধনবাড়ী উপজেলা চত্বরে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়।
ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিখেলা ঘিরে স্থানীয়দের মাঝে ছিলো উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা। যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা । নিয়মিত এই ধরনের আয়োজনের দাবি দর্শকদের।
ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন,গ্রামীণ খেলাধুলা কমে যাওয়ায় যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ত ও মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে।
খেলোয়াররা জানান, ঐতিহ্যকে ধরে রাখতে তারা এখনও টিকিয়ে রেখেছেন লাঠিখেলা। বংশ পরস্পর তারা লাঠিখেলায় অংশ নেন। এধরণের আয়োজনে লাঠিখেলার খেলোয়াররা খুবই আনন্দিত এবং আরো আয়োজনের প্রত্যাশা করেন তারা।
ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক…
যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার ধামইরহাটে ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ধামইরহাট থানা পুলিশ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…
This website uses cookies.