রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক ও মামলার বাদী আফসার উদ্দিনকে ফোন করে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতারা তাঁকে সতর্ক করে জানায়, শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, তিনি বাদীর সঙ্গে কথা বলেছেন এবং হুমকিদাতার সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডটি হাতে পেয়েছেন। পুলিশ বর্তমানে অডিওটি যাচাই-বাছাই করছে এবং বিষয়টি মামলার তদন্তের আওতায় আনা হয়েছে। তবে হুমকির পর থেকে বাদীর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার ভাষ্যমতে, মামলার বাদী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল আসামি সাইফুল ও জুয়েল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। হামলাকারীরা শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ব্যবহার করে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলা চালিয়েছিল।
হুমকিদাতার সঙ্গে কথোপকথনের অডিওতে শোনা যায়, ওই ব্যক্তি আফসারকে মামলার বাদী হওয়ার কারণ জানতে চেয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন। শনিবারের মধ্যে যোগাযোগ করে ঝামেলা শেষ করার নির্দেশ দিয়ে হুমকিদাতা বলেন, ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’ পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘তোর বাপ বলছি।’ এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘জমির ভাড়া এখন থেকে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’—এই দাবি জানিয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা, ভাঙচুর ও কয়েক লাখ টাকার মালামাল লুট করা হয়েছিল।
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যেই মার্কিন…
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা…
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। এতে সংবিধানের সামগ্রিক…
মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত চীনের অর্থায়নের কনফুসিয়াস ইনস্টিটিউটগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে…
কুমিল্লার বরুড়া উপজেলায় মোবারক হোসেন নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার…
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-অধিকৃত ইউক্রেনের ওলেশকি শহরে সাময়িক মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে…
This website uses cookies.