
নরসিংদীর মাধবদীতে অবস্থিত কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে একটি বয়লার বিকল হয়ে যাওয়ার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর মিলটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ ঘটনায় পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। ঘটনার পরপরই তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট কাজ শুরু করে এবং পরবর্তীতে সদর থেকে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে দগ্ধদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২