
পাবনার ভাঙ্গুড়ায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় সামিউল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের বড়াল রেলব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে এবং আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই ভাই সাকিব (১২) ও সামিউল তাদের নিজ বাড়ি থেকে ভাঙ্গুড়া পৌর শহরের কুঠিপাড়া মহল্লায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে তারা দুজনে বড়াল রেলব্রিজ দিয়ে নদী পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছায়।
ট্রেনের হুইসেল শুনে বড় ভাই সাকিব দ্রুত রেললাইনের স্লিপার ধরে ঝুলে পড়ে প্রাণে বেঁচে যায়। তবে ছোট ভাই সামিউল ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচের পাকা সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২