
শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের ক্ষেত্রে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর অপারেশন বিভাগ সোমবার (১৯ অক্টোবর) এই নতুন নির্দেশনা প্রকাশ করেছে।
নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর মেট্রোরেল স্বাভাবিক সময়সূচির আদলে চলাচল করবে। এই চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশিরভাগ সময় ট্রেন ১০ থেকে ১২ মিনিট পরপর চলাচল করবে। তবে রাতের বেলায় যাত্রীচাহিদা অনুযায়ী এই বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে। এই চার দিনে উভয় দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
পূজার ছুটির মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল চলাচলে ভিন্নতা থাকবে। এদিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। শুক্রবার দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, ছুটির এই সময়গুলোতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেনের চলাচলের বিরতি সমন্বয় করা হবে। এছাড়া যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন সবসময় প্রস্তুত রাখা হবে, যাতে প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২