
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দুর্গাপূজার মূল দর্শন হিসেবে অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রপতি মন্তব্য করেন যে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অন্য কোথাও আছে বলে তার জানা নেই। বিশ্বজুড়ে যখন সংঘাত, হানাহানি ও বিদ্বেষের ঘটনা ঘটে চলেছে, তখন বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারছেন। একে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, দুর্গাপূজা ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা দেয় এবং বাংলাদেশে বারবার অসুরের আবির্ভাব হলেও এ দেশের মানুষ তাদের পরাজিত করতে সক্ষম হয়েছে।
রমনা কালীমন্দিরের ইতিহাসের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি জানান, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংসের চেষ্টা করা হয় এবং ১৯৭৩ সালে তা ধ্বংস করা হয়। ২০০১ সালে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মন্দিরটি পুনঃস্থাপন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন এবং খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ বিষয়ে সব সময় অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে তিনি দুর্গাপূজার সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অর্পনা রায় দাস এবং সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য। পরিদর্শনকালে মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২