
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে অফিসার্স ক্লাবে আসেন মোশাররফ হোসেন। নির্মাণাধীন ভবনটির সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে প্রবেশ করেন। এর প্রায় ঘণ্টাখানেক পর ওই ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোশাররফ হোসেন নিজেই অফিসার্স ক্লাবের একজন সদস্য ছিলেন। তিনি পরিবারসহ রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন। তাঁর পারিবারিক সূত্র জানায়, তাঁর বড় মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি বাংলাদেশে ফেরার পর সাবেক এই অতিরিক্ত সচিবের দাফনকাজ সম্পন্ন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে এসেছিলেন। তিনি চোখে কম দেখতেন। অসাবধানতাবশত ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২