
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করার সময় ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র ওয়াকওয়ে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা সবাই স্কুলপড়ুয়া শিক্ষার্থী। তারা স্কুল ড্রেসের ওপর বোরকা পরে প্রেমিকদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়, কচুয়া উপজেলার রহিমা নগর বিএবি উচ্চ বিদ্যালয় এবং জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিল।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোর গ্যাং নির্মূল ও অপরাধপ্রবণতা রোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিষয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২