
গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি ও শ্রমিক লীগ নেতা সুরুজ হক লিটনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাত ১২টার দিকে পলাশবাড়ী পৌর শহরে অবস্থিত নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সংঘটিত আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যাকাণ্ডের অন্যতম আসামি হলেন সুরুজ হক লিটন। বর্তমানে তিনি শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচিত হলেও অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানে এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন লিটন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সুরুজ হক লিটনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২