
মক্কা ও মদিনার পবিত্র দুই স্থানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ কোনোভাবেই বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে, এমন পরিস্থিতিতে বাংলাদেশ সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে এবং চলমান অস্থিরতা দ্রুত নিরসন হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে একটি চিঠিও পাঠানো হয়েছে।
মক্কা প্যাক্টে যোগ দেওয়া এবং সৌদি আরবে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে মক্কা প্যাক্টে যোগ দেয়নি। কোনো সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, তাই বর্তমানে সেখানে সেনা পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, পবিত্র এই দুই স্থানের সঙ্গে মুসলিম বিশ্বের ধর্মীয় আবেগ ও অনুভূতি গভীরভাবে জড়িয়ে আছে, তাই সেখানে কোনো হুমকি দেখা দিলে বাংলাদেশ নীরব দর্শক হয়ে থাকবে না; বরং সহায়তার হাত বাড়িয়ে দেবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২