
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চণ্ডিতিয়র কাজীবাড়ি গ্রামে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এই বিরোধের জেরে আদালতের নির্দেশে বিরোধপূর্ণ বাড়িটি সিলগালা করে লাল পতাকা টাঙানো হয়েছে। সোমবার দুপুরে আদালতের জারিকারক মো. শফিক মিয়া সরেজমিনে গিয়ে এই আদেশ কার্যকর করেন।
আদালতের নথি অনুযায়ী, মৃত মদরিস আলীর দুই ছেলে মো. মকবুল আলী ও মো. মোফাজ্জল আলীর মধ্যে এই বিরোধ চলছে। লন্ডনপ্রবাসী মকবুল আলী গত ২১ জুলাই ২০২৬ তারিখে তার ভাই মোফাজ্জল আলীর বিরুদ্ধে সিলেটের দেওয়ানি আদালতে স্বত্ব (বাটোয়ারা) মামলা দায়ের করেন, যার নম্বর ৯৪/২০২৬। বাদীপক্ষের আবেদনে উল্লেখ করা হয় যে, বিরোধের কারণে জমি ও বাড়ির শান্তিপূর্ণ ভোগদখল ব্যাহত হওয়ার পাশাপাশি উচ্ছেদ ও সম্পত্তির প্রকৃতি পরিবর্তনের আশঙ্কা রয়েছে।
মামলাটি আমলে নিয়ে গত ২৮ জুলাই আদালত বিবাদীপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেন। এরপর গত ২৯ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত বিরোধপূর্ণ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছিল।
আদালতের আদেশ কার্যকর করতে গেলে বিবাদী মোফাজ্জল আলীর বাড়ির কেয়ারটেকার নোটিশ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে লন্ডনপ্রবাসী মোফাজ্জল আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করানো হলে তিনি আদালতের জারিকারকের সঙ্গে অশালীন আচরণ করেন এবং নোটিশ গ্রহণে আপত্তি জানান। যদিও পরবর্তীতে তিনি নোটিশ গ্রহণে সম্মত হন। মামলার বাদী মো. মকবুল আলীর অভিযোগ, তার ভাই মোফাজ্জল আলী জোরপূর্বক তাদের পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন এবং ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় সেখানে নির্মাণকাজ চালিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২