
আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটিকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে নানান আয়োজন করা হয়েছে।
২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। অর্থাৎ, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’। এই প্রতিপাদ্যটির তাৎপর্য হলো, কন্যাশিশুর সুরক্ষাকে কেবল একটি ক্ষতিকর প্রথা বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, নেতৃত্ব এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে একই আলোচনার অংশ করা হয়েছে।
দিবসটি পালনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা, পুষ্টি, চিকিৎসাসেবা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী দিবসটি নিয়মিত পালন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২