
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নতুন ওষুধ উদ্ভাবনের পাশাপাশি সেগুলো যেন ধনী-গরিব নির্বিশেষে সবার নাগালে থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ন্যানোচিকিৎসা এবং লক্ষ্যভিত্তিক চিকিৎসাপদ্ধতি ওষুধবিজ্ঞানে নতুন সম্ভাবনা তৈরি করেছে, যা ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, উন্নত প্রযুক্তির সুফল যেন কেবল সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে গবেষকদের নজর দেওয়া জরুরি। প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে মানবিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আর্থিক সামর্থ্য নির্বিশেষে সবার চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে।
গবেষক ও শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবকল্যাণকে গবেষণার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে হবে। এছাড়া ওষুধ গবেষণায় তথ্যের সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অপরিহার্য। ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে জনগণের আস্থা ধরে রাখতে এসব নৈতিক মানদণ্ড অনুসরণের কোনো বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২