Header Premium (728×90)

Categories: জাতীয়

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে প্রতারণা, টেকনিক্যাল মোড়ে গ্রেপ্তার ১২

রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে বিদেশে চাকরি, ওয়ার্কিং ভিসা এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। আজ শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বাকি পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ দুপুরে টেকনিক্যাল মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের ভিত্তিতে একটি ছায়াতদন্ত চালানো হয়। ঘটনার সত্যতা পেয়ে আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে সাতজনকে সাত দিন থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সুরুজ মিয়া; পটুয়াখালীর সবুজ; পাবনার শাহিন; সিরাজগঞ্জের সুজন ও শামীম; কিশোরগঞ্জের আবুল বাশার, দুর্জয় ও কাইয়ুম; ভোলার হারুন, রিয়াজ ও কামরুননাহার এবং রংপুরের রেজাউল করিম।

এসআরবি জানায়, এই চক্রটি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কম খরচে কর্মী ভিসা পাইয়ে দেওয়া এবং লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার মিথ্যা নিশ্চয়তা দিত। এ জন্য প্রার্থীদের কাছ থেকে ক্ষেত্রবিশেষে ৪০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হতো। পরবর্তীতে বিভিন্ন অজুহাত দেখিয়ে সেই টাকা আত্মসাৎ করত চক্রের সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বোয়েসেল সম্পূর্ণ সরকারিভাবে এবং বিনা খরচে বিদেশে কর্মী নিয়োগ দিয়ে থাকে। এই প্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না; শুধু পাসপোর্ট থাকলেই পরীক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ মেলে। প্রতি শুক্র ও শনিবার বিকেটিটিসি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসা সরল সোজা প্রার্থীদের লক্ষ্য করেই মূলত এই দালাল চক্রটি সক্রিয় হয়ে উঠত।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সতর্ক করে বলেন, বিকেটিটিসি মূলত একটি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ২৪টি ট্রেডে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ সনদ বিদেশে চাকরির ক্ষেত্রে সহায়ক হলেও প্রতিষ্ঠানটি সরাসরি কোনো কর্মী পাঠায় না বা চাকরির ব্যবস্থা করে না। ফলে প্রশিক্ষণ নেওয়া এবং চাকরি পাওয়ার বিষয়টি যে এক নয়, তা প্রার্থীদের সচেতনভাবে বুঝতে হবে। প্রতারণা এড়াতে সরকারি দপ্তর ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে তথ্য যাচাই করার এবং কোনো লেনদেন না করার অনুরোধ জানিয়েছে এসআরবি। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’

সম্পর্কের চাওয়া-পাওয়ার হিসাব ছাপিয়ে দুজন মানুষের আস্থার জায়গা হয়ে ওঠার গল্প নিয়ে মঞ্চে এল হান্ট…

8 minutes ago

সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে কলাবাগান থেকে চন্দনা রানী শীল নামের এক তরুণীর হাত-পা ও গলা বাঁধা লাশ…

12 minutes ago

জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে রাজধানীর বাজারে চালের দাম কেজিতে ১ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে,…

21 minutes ago

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।…

26 minutes ago

রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার নামের এক যুবকের…

46 minutes ago

অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন

নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো ভ্যানচালক আফছার আলীর মেয়ে আফসানা মিমির…

49 minutes ago

This website uses cookies.