
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ছাত্রনেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল হওয়া চার নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলাম।
এ ছাড়া আরও চার নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিভিন্ন প্রমাণাদি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এরা হলেন রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, ছাত্রদল কর্মী সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অপরাধের ধরন ও মাত্রা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তগুলো তুলে ধরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির বলেন, আগামী দু-এক দিনের মধ্যে সিন্ডিকেটে এই সিদ্ধান্ত পাস করে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি আরও দাবি করেন, সাময়িকভাবে বহিষ্কৃতদের স্থায়ীভাবে বহিষ্কার এবং যাদের ছাত্রত্ব নেই তাদের সনদ বাতিল করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।
উল্লেখ্য যে, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তৈরি লিখিত প্রতিবেদন বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে দুজন আগে একই ধরনের শাস্তির মুখোমুখি হয়েছিলেন এবং একজন অতীতে ছাত্রলীগে যুক্ত ছিলেন।
এ ছাড়া আরও চার নেতার বিরুদ্ধে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার এবং তিন নেতাকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।.সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল হওয়া নেতারা হলেন বিশ্ববিদ
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২