
নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে স্টেশনের বিশ্রামকক্ষে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী এই বিদেশি পর্যটকের নাম ক্রিল ল্যান্ডার।
ঘটনার বিবরণে ক্রিল ল্যান্ডার জানান, তিনি বুধবার সকাল থেকে বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে ট্রেনে রওনা হন। তাঁর গন্তব্য ছিল দর্শনা রেলস্টেশন, কিন্তু ভুলবশত তিনি নাটোর রেলস্টেশনে নেমে পড়েন। স্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারে অপেক্ষা করার সময় এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে তাঁর ব্যাগটি নিয়ে পালিয়ে যান বলে তিনি ধারণা করছেন।
ভুক্তভোগী পর্যটক বিষয়টি নাটোর সদর থানায় জানানোর পর সেখানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত হওয়ায় ভুক্তভোগীকে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
রাত আটটার দিকে ক্রিল ল্যান্ডার নাটোর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। ওসি মনসুর রহমান আরও বলেন, তিনি রাজশাহীতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং ওই পর্যটককে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ডিভাইসগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব হলে চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২