
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযানকালে বেতকা বাজারের মেসার্স লিংকন এন্ড জনি ভ্যারাইটিজ স্টোরে সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। দোকানটিতে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এই অপরাধের দায়ে দোকানের মালিক বাবুল খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলতে সতর্ক করা হয়েছে। অভিযানে টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২