
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) কারিকুলামের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ৩৪ জন কেন্দ্র সচিবকে শোকজ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। রোববার (৪ অক্টোবর) এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, নবম ও দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ২৮ (ক) ও (ঘ) ধারা অনুযায়ী কেন তাদের পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবদের আগামী ৭ অক্টোবরের মধ্যে এই লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২