Header Premium (728×90)

Categories: জাতীয়

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড অন্যতম হাতিয়ার: সমাজকল্যাণমন্ত্রী

দেশব্যাপী নারীদের স্বাবলম্বী করে তুলতে ফ্যামিলি কার্ড বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে উপজেলা, ইউনিয়ন ও মাঠপর্যায়ে বিস্তৃত হবে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিবিড় তদারকি বা সুপারভিশন অত্যন্ত জরুরি।

রোববার সচিবালয়ের নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনা বিভাগীয় এক সেমিনারের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। খুলনা সিএসএস আভা সেন্টারে ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। অনেকেই মনে করেন যেকোনো সমস্যার সমাধান এ মন্ত্রণালয় দিতে পারবে। তবে বাস্তব চিত্র হলো, সব সমস্যার একক সমাধান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়; সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থারও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। মানুষের সেবার মান বাড়াতে এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

সমাজ আধুনিক ও উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন সমস্যা ও বৈষম্য তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বিষয় মাথায় রেখেই সমাজকল্যাণের কার্যক্রম পরিচালনা করতে হবে। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার বড় সুযোগ রয়েছে। তিনি আরও জানান, মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং পদোন্নতির বিষয়গুলো নিয়ে কাজ চলছে, যার কিছু ক্ষেত্রে ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

খুলনার এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা. কামরুজ্জামান। সেমিনারে খুলনা বিভাগের ১০টি জেলার সমাজসেবা দপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ

নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা ও তালিকা প্রকাশ করেছে।…

18 minutes ago

যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর

যুক্তরাজ্যের জনপ্রিয় ফুল ফান্ডেড চিভনিং স্কলারশিপের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আবেদন চলছে। আগ্রহী পেশাজীবীরা ৬ অক্টোবর…

47 minutes ago

রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসায় আকতার ঢালী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেড় মাস আগে…

1 hour ago

বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তার…

2 hours ago

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শেষ পর্যায়ে। সাগরের বুকে ১ হাজার ৭০০ ফুট…

2 hours ago

সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি সশস্ত্র…

2 hours ago

This website uses cookies.