
পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকার বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে জেসমিন বেগম বাড়িতে একাই ছিলেন। ওই বাড়িটি বেশ নির্জন এবং আশপাশে কোনো প্রতিবেশী নেই। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালামাল লুটপাটে বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে তারা জেসমিন বেগমকে ধর্ষণ ও হত্যা করে লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়। ঘরের ভেতরের সমস্ত মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
রবিবার সকালে স্থানীয় এক কিশোর বাড়িতে সুপারি পাড়তে গিয়ে কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের পেছনের দিকে যায়। সেখানে গিয়ে সে খাটের ওপর গৃহবধূর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে।
ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে সিআইডির কারিগরি দল আলামত সংগ্রহ করেছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২