বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের এক সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। গত শনিবার (৩ অক্টোবর) তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন। আজ রবিবার (৪ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম অংশে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘দ্য চিফ অফ আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। এছাড়া অস্ট্রেলিয়া অবস্থানকালে তিনি মেলবোর্নে অবস্থিত ডিকাইন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
অস্ট্রেলিয়ার সফর শেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অফ দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।
এই সরকারি সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এর পাশাপাশি তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন। আইএসপিআর আশা প্রকাশ করেছে যে, সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ…
বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত, চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে ৬০০ কোটি…
প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের…
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর। ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার…
ফ্রান্সের বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের শত শত সুপারমার্কেটের হিমায়নব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলা হয়েছে। এতে…
This website uses cookies.