কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা বদলির বিতর্কিত আদেশটি স্থগিত করা হয়েছে। উপজেলা ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির সভাপতি মাহমুদুল হাসান এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দীক স্থগিতকরণের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার বিকেলে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ জারি করে। তবে এই আদেশের পরপরই অভিযোগ ওঠে যে, রাজনৈতিক চাপ ও অর্থ বাণিজ্যের মাধ্যমে নীতিমালার তোয়াক্কা না করে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে যে, প্রাপ্যতা নেই এমন ৮ জন শিক্ষককে বদলির সুযোগ করে দেওয়া হয়েছিল।
এই অনিয়ম নিয়ে বৃহস্পতিবার ‘আমার দেশ’ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর উপজেলা কমিটি নড়েচড়ে বসে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দীক জানান, ইউএনও স্যারের মৌখিক নির্দেশনায় বদলির আদেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি ব্যক্তিগতভাবেও এই বিতর্কিত আদেশ বাতিলের পক্ষে মত দিয়েছেন। শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বড় ধরণের অনিয়মের অভিযোগ তিনি অস্বীকার করছেন না। তিনি জানান, বিভিন্ন দিক থেকে চাপের মুখে তিনি বাধ্য হয়ে উপর থেকে প্রস্তুতকৃত তালিকায় স্বাক্ষর করেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন যে, আগামী সোমবার (৫ অক্টোবর) পুনরায় কমিটির সভা ডাকা হয়েছে। সেই সভায় পরোক্ষ ও প্রত্যক্ষ সব ত্রুটি-বিচ্যুতি দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…
সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…
সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
This website uses cookies.