চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলা এলাকায় ফুটপাতে ভ্যানের ওপর ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ফুটপাতে দোকান বসানোসহ তুচ্ছ একটি বিষয় নিয়ে মধুর সঙ্গে পাশের এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় উত্তেজিত সবজি বিক্রেতা কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন।
শিকের আঘাতে গুরুতর আহত হয়ে মধু ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযানে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা…
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর…
শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই…
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ছায়ানটের ঐতিহ্যবাহী শরৎ উৎসব ‘যোগ দে…
সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের সৃষ্টিশীলতা ও সাহিত্যিক সাহসের ভূয়সী প্রশংসা করেছেন মার্গারেট অ্যাটউড, ওশান…
আগামী ১১ অক্টোবর স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছেন। তারা নয়াদিল্লিতে বিমসটেকের…
This website uses cookies.