Header Premium (728×90)

Categories: জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলক কবে ফিরবে, জানে না প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি দুই দিন আগে সরিয়ে ফেলা হয়েছে। তবে এখনো সেখানে আগের ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলকটি স্থাপন করা হয়নি। এ বিষয়ে হল প্রশাসন নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেটে হলটির নাম পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে প্রশাসনিকভাবে হলটির আগের নামই বহাল রয়েছে। হল প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগের নাম বহাল রাখার বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সিনেটে নাম পরিবর্তনের সিদ্ধান্ত না থাকায় নিয়ম অনুযায়ী আগের নামই বহাল থাকবে। তিনি আরও জানান, হলের প্রাধ্যক্ষ তাঁকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর প্রশাসনিকভাবে যে নামটি রয়েছে, সেটিই বহাল রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে আগের নাম লেখার কাজ কবে শুরু হবে, সে বিষয়ে কোনো সময়সূচি এখনো জানানো হয়নি।

গত বুধবার দুপুরে হল প্রশাসন ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি সরানোর কাজ শুরু করে। এরপর থেকে ফটকটি নামফলকহীন অবস্থায় রয়েছে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ‘ওসমান হাদি’ নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন, কিন্তু অফিশিয়াল নাম শেখ মুজিবুর রহমান হল।

নামফলক মুছে ফেলার পর বুধবার রাতে শিক্ষার্থীরা হল ফটকের সামনে বিক্ষোভ করেন। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহর আহ্বানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি। এরপর শিক্ষার্থীরা হলের প্রধান ফটকে নাম লিখেছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সুপারিশ করা হলেও তা চূড়ান্ত অনুমোদন পায়নি। জুলাই গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের একটি অংশ হলটির নাম কাজী নজরুল ইসলাম হল করার দাবিও জানিয়েছিলেন।

গত বছরের ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে হলের নামফলক পরিবর্তনের এ কাজ করা হয়েছিল।.ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’.পরবর্তী সময়ে চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচারে মাছওয়ালির চরিত্রে দেখা…

6 minutes ago

দাম্পত্য জীবন সুখময় করার উপায় ও ইসলামি নির্দেশনা

ইসলামে বিয়ে একটি সুন্নত। দাম্পত্য জীবনকে সুখময় ও প্রশান্তিময় করে তুলতে স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব, সময়…

9 minutes ago

নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাব্য পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট…

13 minutes ago

মেসির বিদায়ী অর্জনে শ্রদ্ধা জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানালেন…

24 minutes ago

শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে মারধর

মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা জামায়াতে ইসলামীর…

33 minutes ago

শুধু ওষুধে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, সচেতনতা জরুরি: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু ও মশাবাহিত রোগ…

34 minutes ago

This website uses cookies.