Header Premium (728×90)

Categories: জাতীয়

আজ ঢাকা পৌঁছাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে অবশেষে দেশে আসছে ইউরেনিয়াম। সব জটিলতা কাটিয়ে আজ শুক্রবার দুপুরের মধ্যে বিশেষ কার্গো উড়োজাহাজে করে এই জ্বালানি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর থেকে আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই ইউরেনিয়াম রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবারই এই চালানটি দেশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় তা একদিন পিছিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট নয়টি চালানে ইউরেনিয়াম আনা হবে। এর মধ্যে প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে এই জ্বালানি আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে সবকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যেতে পারে। প্রাথমিক পর্যায়ে এখান থেকে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

13 minutes ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

29 minutes ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

57 minutes ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

1 hour ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

1 hour ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্নার ঘটনা থেকে শুরু করে এর রাজনৈতিক রূপ ও সামগ্রিক সামাজিক…

2 hours ago

This website uses cookies.